শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে নিহত লিটু’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন পৌর মেয়র শিমুল

মুকসুদপুরে নিহত লিটু’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন পৌর মেয়র শিমুল

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের লিটু মাতুব্বরের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল।

সোমবার (১২ সেপ্টম্বর) সকালে মুকসুদপুর পৌরসভা কার্যালয়ে লিটু মাতুব্বরের পরিবারের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর আসাদ মৃধা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগষ্ট বিকালে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। বাড়ীতে ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম। শুক্রবার ভোর রাতে এস আই শাহারিয়ার টহল ডিউটি কালীন সময়ে ফোকাস লাইট দিয়ে আসেপাশে দেখার সময় এক পর্যায়ে ধানক্ষেত ধান গাছ হেলে পড়া ও ভাঙ্গা দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com