শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

মুকসুদপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় পৌর সদরের কেন্দ্রীয় সার্বজনীনন দুর্গা মন্দির সহ বিভিন্ন দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের খোজ খবর নেন এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েততুল ইসলাম, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌর সভার কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com