রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মুকসুদপুরে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থানে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থানে রাস্তার পাশে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত (৩৫) ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে। মুকসুদপুর থানার এস.আই মোঃ শহিদুল ইসলাম জানান, লাশটির হাত-পা কসটেপ দিয়ে বাধা ও চোখের উপরে আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোর্ট পাঠানো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com