শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার সময় আমরা হই গোপালী! শেখ হাসিনা আসলে আমরা হই কপালী। -ফারুক খান এমপি

খালেদা জিয়ার সময় আমরা হই গোপালী! শেখ হাসিনা আসলে আমরা হই কপালী। -ফারুক খান এমপি

তারিকুল ইসলামঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, একমাত্র আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনা যে কথা দেয় সে কথা তিনি রক্ষা করেন এর বাইরে যারা আছেন বিএনপি, জামাত ও তাদের সাথে যে দল তারা কখনো কথা দিয়ে রক্ষা করেন না । তারা উন্নয়নকে ব্যাহত করে । শনিবার সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরো বলেন, পদ্মা সেতু হয়ে ভায়া ভাংগা হয়ে বরিশাল পর্যন্ত ৬ লাইন রাস্তা হবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে এসব রাস্তা হবেনা । একেই তো আমরা গোপালগঞ্জের মানুষ । খালেদা জিয়া আসলে আমরা হই গোপালী। শেখ হাসিনা আসলে আমরা কপালী । নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে । রাঘদী ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কামরুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা সাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আরশাফ আলী আশু মিয়া, রাঘদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক কে,এম জাকির হোসেন প্রমুখ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com