শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফরিদপুর -২ আসনে নৌকা প্রার্থী লাবু চৌধুরীর জয়

ফরিদপুর -২ আসনে নৌকা প্রার্থী লাবু চৌধুরীর জয়

আর টি হাসান

জাতীয় সংসদ ২১২ ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮৮১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন বকুল পেয়েছে ১৪৮৭৮ ভোট। এসকল তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জানাগেছে।

গতকাল শনিবার সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত উপ- নির্বাচনে।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও সালথা উপজেলার গট্রি ইউনিয়ের ভাবুকদিয়ায় একই গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আইন শৃংখলাবাহিনী পরিস্থি নিয়ন্ত্রনে আনে।
ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে মোট ৩ লাখ ৮ হাজার ৪ শত ৭৯ ভোট। এর মধ্যে ৮৩৬৯০ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পরার মতো।

নগরকান্দা – সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন গঠিত।

উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিলেও এক এক করে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে আরেকজনের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। যার ফলে দুজনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহদাব আকবর চৌধুরী লাবু বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে উপ- নির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com