রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান কাজের উদ্বোধন

মুকসুদপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান কাজের উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান কাজের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম পপলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ,কে,এম হেদায়েতুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া প্রমুখ।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালিন সময়-গোপালগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় মধ্যবিরতিতে মুকসুদপুর উপেজলার কুমার নদীর তীরে সিন্দিয়াঘাটে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোতে বিশ্রাম নিতেন। শুধু শেখ মুজিবুর রহমানই নয়, দেশের বরেন্য রাজনৈতিক নেতৃবৃন্দরাও যাত্রা পথে এই ডাক বাংলোতে বিশ্রাম নিতেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতি রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান করতে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com