রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মুকসুদপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর উপজেলায় বিদায়ি গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা দশটায় ফারুক খান মিলনায়তনে উপজেলা প্রশাসন এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।

এ উপলক্ষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার মেয়র আশ্রাফুল আলম শিমুল, কৃষি অফিসার মুনিরুজ্জামান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া সহ অনেকে বক্তব্য দেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ অভিমান্য রায়, সমাজ সেবা অফিসার মোঃ মোশারফ হোসেন, মৎস্য অফিসার খাইরুল ইসলাম পাভেল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com