রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রুবেল বিশ্বাস

সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রুবেল বিশ্বাস

বাংলার নয়ন সংবাদঃ

গত ২৫ ডিসেম্বর বেসরকারী একটি আইপি চ্যানেলে প্রচারিত সংবাদে অস্ত্রের হাতে জিম্মি করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং গ্রামের রুবেল বিশ্বাস।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, সি.এন.এন বাংলা আইপি টিভিতে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানান, গত ২৫ শে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মের উৎসব উদযাপিত হয়। ঐদিন একই গ্রামের অধিবাসী জমির দালাল দানিয়েল বৈরাগির কাছে পাওনা ৪ লক্ষ ৮২ হাজার টাকা পরিশোদের কথা থাকে। ওই তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও তিনি টাকা না দিয়ে তালবাহানা শুরু করে এবং ওই টাকার বিষয়ে গ্রামবাসি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা চেয়ারম্যান শালিসি করলেও টাকা না দিয়ে উল্টা আমাদের নামে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে উল্লেখ করা হয় আমরা সন্ত্রাসী চাঁদাবাজ ও অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করেছি যা মোটেই সত্য নয়। বড় দিন উৎযাপনের সময় এই মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সেটা প্রচার করে। সে কারনে আমাদের খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ ভিত্তিহীন সংবাদে সম্মানের হানি ঘটেছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। উল্লেখ্য দানিয়েল বৈরাগি এলাকার চিহ্নিত একজন জমি বিক্রির দালাল সে হিন্দু সম্প্রদয়ের জমি ক্রয় বিক্রয় করে দেয়। এলাকায় তার বিরুদ্ধে বিরুপ মন্তব্য শোনা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com