বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানগাড়ী যাত্রী মজিবর শেখ (৫৫) নামে এক বালু ব্যবসায়ী নিহত ও চালক আক্তার মুন্সী আহত হয়েছে । শনিবার দুপুর দেড়টার সময় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত মজিবর শেখ (৫৫) উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের কালাচান শেখের ছেলে । আহত ভ্যানগাড়ী চালক আক্তার মুন্সীকে রাজৈর হাসপাতালে নেয়া হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার সময় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে টেকেরহাট গামী যাত্রীবাহী একটি লোকাল বাস একটি যাত্রীবাহী ভ্যানগাড়ীকে ধাক্কা দেয় । এসময় ভ্যানগাড়ীটি দুমড়েমুচড়ে ও যাত্রীবাহীবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । এতে ভ্যানগাড়ী যাত্রী বালু ব্যবসায়ী মজিবর শেখ (৫৫) ঘটনাস্থলে নিহত হয় এবং ভ্যানগাড়ী চালক আক্তার মুন্সী গুরুতর আহত হয় ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com