শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে খাল খননের ও খাস জমির মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে খাল খননের ও খাস জমির মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ

সরকারী খাস জমি থেকে ও খাল খননের মাটি অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কেটে রেল লাইনের কাজে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া বাহিরচরপাড়া এলাকায় মাটি কাটার জন্য ওই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, ফরিদপুর জেলার সালথা উপজেলার আব্দুল হামেদ মৃধার ছেলে শাহজাহান মৃধা (৬০) অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে খাল খননের পাড়ের মাটি, সরকারী খাসজমি সহ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তুলে বিক্রি করে আসছে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, খাস জমি থেকে মাটি এবং খাল খননের পাড়ের মাটি তুলতেছিলো। অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১ ধারায় তাকে ওই জরিমানা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com