শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাদশা মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

গত ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দায়িত্ব গ্রহণ করেন এস এম ইমাম রাজী টুলু। তার আগে তুনি নগরকান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

মতবিনিময় সভায় নবযোগদানকৃত ইউএনও উন্মুক্ত আলোচনার মাধ্যমে মুকসুদপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

ইউএনও বলেন, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে মুকসুদপুর উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

মাহাবুব হাসান বাবারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, দৈনিক খবরের উপজলা প্রতিনিধি ছিরু মিয়া, আমার সংবাদের মুকসুদপুর প্রতিনিধি সরদার মজিবুর রহমান, মধুমতি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম, ভোরের কাগজের মুকসুদপুর প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, গোপালগঞ্জ কন্ঠের প্রকাশক ও সম্পাদক নাহিদ পারভেজ জনি প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com