শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

মুকসুদপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

বাদশা মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পবিার (১৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে কৃষি যন্ত্র দেয়া হয়। এসময় কৃষকদের ৫০% ভর্তুকীতে ৪টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৬টি পাওয়ার থ্রেসার, ১টি মেইজ শেলার, ৫টি সিডার, ৩টি বেড প্লান্টার, ১টি পাওয়ার স্প্রেয়ার এবং ৪ টি পটেটো ডিগার দেয়া হয়েছে।
কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, এসি আই মটোর্সের ম্যানেজার, চিটাগাং বিল্ডার্সের ম্যানেজার সঞ্জয় সাহা প্রমুখ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, মুকসুদপুর উপজেলার প্রান্তিক ২৫ জন কৃষককে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। আরো আবেদন আছে কাগজপত্রের কাজ শেষ হলে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com