শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ভাঙ্গায় বাসের ধাক্কায় শিশুসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গায় বাসের ধাক্কায় শিশুসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার নয়ন সংবাদঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় বাসের ধাক্কায় বাইকে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও আছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিন ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস উপজেলার মুনসুরাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। আহত হন তাবাচ্ছুম নামে ৮ বছর বয়সী এক শিশু। হাসপাতালে নেওয়ার পথে শিশুটিও চলে যায় না ফেরার দেশে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com