রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত

মুকসুদপুর মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাতে উপজেলা চত্বর কেজি স্কুল মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন কানতারা খান।

এ উপলক্ষে পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, ড্রীমওয়ে গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম রাজ, ওয়ান গ্রুপের চেয়ারম্যান রোমান মিয়া, জেনিথ গ্রুপের চেয়ারম্যান তৌফিক আহম্মেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান ও মেহেদী হাসান বিপ্লব।

মুকসুদপুর পৌরসভার আয়োজনে এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারের ওহিদুল, শুভ জুটি ও রানারআপ কাশিয়ানী শুক্তগ্রামের রাব্বি, জাবেদ জুটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com