রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজের নেতৃত্বে বিএনপির ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজের নেতৃত্বে বিএনপির ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি

কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফের নেতৃত্বে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল  ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নগরকান্দায় ইউনিয়ন পদযাত্রা পালন করেন। গ্যাস, বিদ্যুত, চাল, ডাল সার, ডিজেলসহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবীতে এ ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা হইতে শুরু করে এ পদযাত্রা ঝাটুরদিয়া বিশ্বরোডে গিয়ে শেষ করে। পরে ঝাটুরদিয়া বাজারে এক সংক্ষিপ্ত সভা করেন। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী ফ্যাসিবাদী সরকার। চাল, ডাল, তেলসহ নিত্যপন্যের দাম যে ভাবে বাড়িয়েছে তাতে সাধারন জনগনের ঘাড়ে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিয়েছে। তাই জনগন এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের যদি লজ্জা থাকে তাহলে তত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে দেখেন জনগন আপনাদের কোথায় পাঠায়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com