রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

মুকসুদপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে বড় ভাই মোঃ ফোরকান (১৪) নিহত ও ছোট ভাই রায়হান (৪) আহত হয়েছে। গুরুতর আহত ছোট ভাই রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বুধবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত বড় ভাই স্থানীয় মাদ্রাসার ছাত্র (হাফেজ) মোঃ ফোরকান (১৪) ও গুরুতর আহত মোঃ রায়হান (৪) উপজেলার নওহাটা দক্ষিনপাড়া এলাকার আমিনুজ্জামান আলীর ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার সময় আপন দুই ভাই মোঃ ফোরকান ও ছোট ভাই রায়হান (৪) তাদের মায়ের সাথে বাবার জন্য ক্ষেতে খাবার নিয়ে যায় । এসময় হটাৎ বজ্রপাত ঘটলে আপন দুই ভাই মোঃ ফোরকান (১৪) ও ছোট ভাই রায়হান (৪) আহত হয় । গুরুতর আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই ফোরকানকে মৃত ঘোষনা করে এবং ছোট ভাই রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com