শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তে গৃহহীনরা পেল মাথা গোজার ঠাই

প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তে গৃহহীনরা পেল মাথা গোজার ঠাই

বাংলার নয়ন সংবাদঃ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে গৃহহীনরা পেল দুই শতক জমি সহ মাথা গোজার ঠাই। এখন আর ভাসমান অবস্থায় থাকতে হয় না। আপন স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়ায় সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগিরা।

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেয়া হয়েছে ৫৫৩টি ঘর। দুই কক্ষ বিশিষ্ট এ ঘরে রয়েছে একটি বারান্দা, রান্না ঘর আর বাথরুম। নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ খাবার পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে বদলে গেছে ৫৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান। আগে বর্ষায় বা শীতে কষ্ট হলেও এখন তা থেকে মুক্তি মিলেছে এসব গৃহহীনদের। পরিবারের লোকজন নিয়ে এখন তারা পরম নিশ্চিন্তে দিন যাপন করছেন। শুধু মাথা গোজার ঠাঁই নয় পাশাপাশি বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে জীবনের মান উন্নয়নের জন্য চেস্টা করছেন। ফলে সামাজিক মর্যাদার সঙ্গে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

আগামী ২২ মার্চ আরো ৪০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে মুকসুদপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন উপজেলা হিসাবে ঘোষনা করা হবে বলে জানান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

অশ্রয়হীন পরিবারকে একটি ঠিকানা দেয়ায় দীর্ঘায়ু কমনা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com