শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে তিন’শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘দুদক’

মুকসুদপুরে তিন’শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘দুদক’

বাদশা মিয়াঃ
‘দেশকে নিয়ে ভাববো, নীতির পথে চলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের তিন’শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ মার্চ ) সকালে গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সরকারী এস জে উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মেধা তালিকা করে প্রতিটি শ্রেণীতে ১০ জন করে শিক্ষার্থীদের মাঝে পানির পট, টিফিন বক্স, কলমদানি, স্কুল খাতা, স্কেল, জ্যামিতি বক্স ও পার্টস বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেল, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, সাংবাদিক মো: ছিরু মিয়া, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com