শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ

মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ ) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বিজ, ১ হাজার ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বিজ এবং ১ হাজার ৫শ কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বিজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার মো: বাহাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, সাংবাদিক মো: ছিরু মিয়া, সরদার মজিবুরর রহমান, শহিদুল ইসলাম শহিদ, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com