বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে হয়রানী মূলক চাঁদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে হয়রানী মূলক চাঁদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাদশা মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মুক্তিযোদ্ধা পরিবারে বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা এবং সাংবাদিকদের ভূয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর রিপোটার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী এলাকার বীর মুক্তিযোদ্ধা লায়েক আলী মোল্লার ছেলে ইমরুল মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমার আপন চাচাতো বোন শিউলি নিজের বাড়ির নির্মান কাজ বন্ধ রেখে আমরা কাজ বন্ধ করে দিয়েছি এমন অভিযোগ তুলে কোর্টে চাঁদাবাজীর মামলা করেছে। মামলায় বীর মুক্তিযোদ্ধা লায়েক আলী মোল্লার ২ছেলেসহ বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। শিউলির স্বামী পুলিশের এএসআই মামুন গাজী জনৈক এক এমপির গানম্যান হওয়ায় প্রভাব খাঁটিয়ে মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে। এছাড়াও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com