রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দা প্রেসক্লাবে স্মার্ট টিভি উপহার দিলেন মেজর (অবঃ) আতমা হালিম

নগরকান্দা প্রেসক্লাবে স্মার্ট টিভি উপহার দিলেন মেজর (অবঃ) আতমা হালিম

নগরকান্দা প্রতিনিধিঃ

ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উপহার হিসেবে প্রদান করেছেন বাংলাদেশ সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম।

শুক্রবার বিকালে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিভিশনটি সাংবাদিকদের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন মেজর (অবঃ) আতমা হালিম।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউসার মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফ, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, ফয়সাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

এর আগে দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মান্দার মোল্যাসহ  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেঁউ টিন ও ঈদ উপহার হিসেবে বস্তু বিতরণ করেন মেজর (অবঃ) আতমা হালিম।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com