বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত,আহত ১

মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত,আহত ১

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত, নসিমন যাত্রী আহত। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ী নসিমনকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নসিমন চালক ও যাত্রীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নসিমন চালক আজিজুল কারী (৫২) কে মৃত্যু ঘোষনা করে এবং নসিমন যাত্রী রফিক (৫৩) কে অবস্থার অবনতী দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। নিহত নসিমন চালক আজিজুল কারী ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের নান্না কারীর ছেলে।
নিহত আজিজুল কারীর ভাই ইয়াছিন কারী জানায়, সালথা উপজেলার ফুলবাড়িয়া থেকে আম বুঝাই করে টেকেরহাট যাচ্ছিলো পথিমধ্যে মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে আসলে ইমাদ পরিবহন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায় অন্যজন আহত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com