শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত আটক ৩

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত আটক ৩

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১০ মে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার সথে জড়িত তিন জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ।

এর আগের দিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের গনিয়ারী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিয়াম, মোরাদ এবং রুহুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। গত সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের ওপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার বাবা মারা যান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com