শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে মেজর হালিম

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে মেজর হালিম

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম। তিনি শনিবার সকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীতে উপস্থিত হন। এ সময় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, ঢেউটিনসহ নগদ অর্থ প্রদান করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুর রহমান মিলন মিয়া, ইউপি সদস্য কবির খান, সৈয়দ আলী, যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খান প্রমুখ।

শুক্রবার ১২ মে রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডে মাঠ সালথা গ্রামের নছিমন চালক আব্বাস মিয়া, বিলকিস বেগম ও জবেদা বেগমের বসত ঘর ভস্মীভূত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com