রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মাঠ দিবস পালন

মুকসুদপুরে মাঠ দিবস পালন

বাদশাহ মিয়াঃ

ফসলের উৎপাদন বাড়াতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুরে বিনা ২৫ জাত ধানের মাঠ দিবস পালন হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) গোপালগঞ্জ উপ কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর পরিচালক ( প্রশা. ও সা. সা.) ডঃ মোঃ আবুল কালাম আজাদ ,  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ডঃ মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্ভিদ প্রজনন বিভাগ ডঃ সাকিনা খানম।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ।
এবছর বাচ্চু শেখ পরিক্ষামূলকভাবে ১০০ শতাংশ জমিতে বিনা ধান২৫ জাতের ধানের চাষ করেন। ফলন তুলনামূলক ভাবে অনেক ভালো হয়েছে। বক্তারা বলেন এর থেকে অন্য চাষিরাও আগ্রহী হয়ে চাষ করতে এবং এর অন্যান্য জাতের ধানের থেকে বিনা ধান২৫ এর খরচও কম হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com