বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মাটি কেনা বেচার ধুম, সামান্য বৃস্টিতে রাস্তায় মরনফাদ

মুকসুদপুরে মাটি কেনা বেচার ধুম, সামান্য বৃস্টিতে রাস্তায় মরনফাদ

বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর হতে চাঁদহাট রাস্তার মৌলভীমাঠ থেকে চাঁদ হাট বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বর্তমানে মরণফাদে পরিনত হয়েছে। কিছু প্রভাবশালী অসাধু মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত রেললাইনে মাটি কেনা বেচা করে আসছে। মৌলভীমাঠ এর পাশে বয়ে যাওয়া কুমার নদীর পাড়ের মাটি বিক্রি করে আসছে কিছু লোক। ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত সেই মাটি ট্রাকে করে রেললাইনে দিয়ে আসছে। ট্রাকে মাটি নিতে গিয়ে রাস্তায় মাটি পড়ে রাস্তা মাটিযুক্ত হয়। উক্ত সড়ক দিয়ে যেকোনো গাড়ি যাওয়ার সময় ধুলো উড়ে এলাকা সহ সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হতে থাকে। হঠাৎ করে আজ ৯ জুন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হওয়ায় ২ কিলোমিটার রাস্তা পুরোপুরি কর্দমাক্ত হয়ে যায়। এর ফলে রাস্তায় দুর্ঘটনার আশংকায় রয়েছে মটর বাইক সহ অন্যান্য যানবাহন। কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করে দ্রুত এর প্রতিকার চায় এলাকার সাধারণ জনগন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com