শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় আকিজ জুট মিলের ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৬ জুন ) বিকাল সাড়ে পাঁচটার সময় ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকাপ (ঢাকা মেট্রো ন- ১৯৩৯৫৩) ২ শ্রমিককে চাঁপা দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার সময় তাদের মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানা রোড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোক্তার শেখ (৪২) এবং যশোর জেলার নওয়াপাড়ার অভয়নগরের আজহার মোল্যার ছেলে মিজানুর রহমান মিঠু।

আকিজু জুট মিলের ম্যাকানিক্যাল সুপার ভাইজার তারিকুজ্জামান রাতুল জানান, আমাদের এখানকার দুই কর্মচারী পুরাতন মুকসুদপুর থেকে জুট মিলে আসার পথে একটি পিকআপ ভ্যান তাদের চাঁপা দিয়ে চলে যায়। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান আকিজ জুট মিলের ২ শ্রমিককে চাঁপা দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরবর্তীতে মা ফিলিং ষ্টেশনের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়। এই ঘটনায় কাউকে এখোনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। ভাংগা হাইওয়ে থানা পুলিশ মামলাটি তদন্ত করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com