রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় মেজর আতমা হালিমের লিফলেট বিতরণ

নগরকান্দায় মেজর আতমা হালিমের লিফলেট বিতরণ

নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধি

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা  নিয়ে ফরিদপুর-২ আসন নগরকান্দায় লিফলেট বিতরণ করছেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে গনসংযোগ করছেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড সম্মলিত লিফলেট বিতরণ করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী উপজেলা সদর বাজার, তালমা বাজার সহ কয়েকটি বাজারে তিনি গনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস শেখ, পৌরসভার কাউন্সিলর কাওসার আহম্মেদ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান মিলন, যুবলীগ নেতা রাসেল খাঁন প্রমুখ।

মেজর (অবঃ) আতমা হালিম বলেন, আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন  দিলে তবেই আমি নির্বাচন করব। আর দল যদি আমাকে মনোনয়ন না দেয় তবে যাকে দিবে তার পক্ষে কাজ করব।এ আসনের আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে যা যা করা দরকার আমি সব করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com