রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ’ প্লাস‘ ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ’ প্লাস‘ ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ‘প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রবিবার সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এবার উপজেলার ২০৪টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা: রায়হান ইসলাম শোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জাহিদুর রহমান সাগর, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com