মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র‌্যাব সদস্য রবিউল মোমিন নিহত। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পুরাতন মুকসুদপুরে র‌্যাবের একটি গাড়ি (খুলনা মেট্রো,অ-১১-০১০৬) ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক ( ঢাকা মেট্রো ট, ২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ হয়।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আহত র‌্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো র‌্যাব সদস্য রাশেদ হাওলাদার, মিলন এবং র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম,অটোভ্যানযাত্রী আকমল।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করে জানান, র‌্যাব ১০৬ খুলনার একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে পুরাতন মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৪জন র‌্যাব সদস্য ও একজন ভ্যান যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্র্যাক আটক করা হয়েছে কিন্তু চালক এবং হেলপার পালিয়ে গেছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com