বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে — এ্যাডঃ জামাল হোসেন মিয়া

শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে — এ্যাডঃ জামাল হোসেন মিয়া

নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।সংবিধান অনুযায়ী অনির্বাচিত কোন ব্যাক্তির দ্বারা নির্বাচন হওয়ায় কোন সুযোগ নেই। তিনি বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙ্গাল গ্রামের খলিল মাতুব্বরের বাড়ীতে নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা মুরাদ হেসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মান্নান মোল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শহীদনগর ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নগরকান্দা পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুস শেখ, মোস্তাক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, ইউপি সদস্য কালাম মিয়া, ডাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঠু মিয়া, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, সায়েম মিয়া প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের পক্ষের প্রায় তিন শতাধিক কর্মী মুরাদ হোসেন মিয়ার দলে যোগদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com