শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা বিজয়ী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা বিজয়ী

বাংলার নয়ন সংবাদঃ

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) ফাইনালে পৌরসভা একাদশ বিজয়ী হয়েছে।
শনিবার (২২ জুলাই) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মুকসুদপুর কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুকসুদপুর পৌরসভা একাদশ ১-০ গোলে খান্দারপাড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একমাত্র গোল দিয়ে ম্যাচ সেরা হয়েছেন পৌরসভা একদশের আমির হোসেন বাতেন। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন ফাহিম।
অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সুচিন্তা ফাউন্ডেশনের আহবায়ক কানতারা খান, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি। টুর্নামেন্টে পৌরসভাসহ ১৬ ইউনিয়ন অংশগ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com