রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে নব-গঠিত যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে নব-গঠিত যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নব-গঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় পরিচিতি সভার আয়োজন করে উপজেলা যুবলীগ।

সভায় সভাপতিত্ব করেন নব-গঠিত উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহরিয়ার কবির বিপ্লব।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাতুল আলম মুছার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গির মৃধা, নবগঠিত কমিটির সদস্য মহিউদ্দিন, সুমন মোল্যা, মামুন শেখ প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির সদস্য কে এম সাইফুল ইসলাম (লেন্টু খান), মোঃ কামাল হোসেন, মোঃ বাবুল মোল্যা, মোঃ তারিকুল ইসলাম, সুমন মন্ডল, তুহিন শেখ, মোঃ কামরুজ্জামান খান, আমিনুল ইসলাম রাজিব মুন্সী, এম আজিজুল হক উজ্জ্বল, মোঃ মোস্তাকুর আলম (সুইম মোল্লা), মোঃ মাহাতাব উদ্দিন খান, মোঃ সজিব শেখ, আবুল হোসেন (ডালিম ফকির), শেখ সাইদ, বাবু মোল্লা, খলিলুর রহমানক সোহেল প্রমুখ।

মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে গোহালা ইউনিয়ন যুবলীগ নেতা তুষার সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী নবগঠিত আহব্বায়ক কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com