শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফারুক খান এমপি’কে ফুলেল শুভেচ্ছা

মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফারুক খান এমপি’কে ফুলেল শুভেচ্ছা

বাদশা মিয়াঃ

গোপালগঞ্জ-১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান’কে মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় দিকে ঢাকাস্থ ক্যান্টনমেন্টের বাসা “সুখ নীড়” এমপির নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ফারুক খান এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্ব স্ব পদের স্বদব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ নৌকা প্রতিকের নেতৃত্ব তৈরি করতে হবে।
এসময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানায়, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহরিয়ার বিপ্লব, যুগ্ম আহ্বায়ক রিফাতুল আলম মুছা, জাহাঙ্গির মৃধা। নব গঠিত কমিটির সদস্য- সাইফুল ইসলাম লেন্টু, মোঃ তারিকুল ইসলাম, সুমন মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, তুহিন শেখ, মোঃ কামরুজ্জামান খান, আমিনুল ইসলাম রাজিব মুন্সী, মোঃ মোস্তাকুর আলম (সুইম মোল্লা), মোঃ মাহাতাব উদ্দিন খান, আবুল হোসেন (ডালিম ফকির), সোহাগ মিয়া, শেখ সাইদ, বাবু মোল্লা, খলিলুর রহমানক সোহেল প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য লিয়ন মোল্যা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রবিউল ইসলাম সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com