শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুরের সম্মেলন প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুরের সম্মেলন প্রস্তুতি সভা

বোরহান আনিসঃ

ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের মেজর (অবঃ) আতমা হালিম এর নিজ বাড়ীতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) আতমা হালিম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যশোর -২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দীন,  বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ এসএম ইদ্রিস পিএসসি।
সম্মেলন প্রস্তুতি সভা উপলক্ষে বৃহত্তর ফরিদপুর জেলা যথা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে আগামীতে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন নিয়েই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, শফিকুর রহমান মিলনসহ বঙ্গবন্ধু সেনা পরিষদের শত শত নেতা কর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অবঃ)দেলোয়ার এইচ খান ও সার্জেন্ট (অবঃ) মনিরুজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com