শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের গোহালায় সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মুকসুদপুরের গোহালায় সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসমাইল হাওলাদার (২৩) নামে এক যুবককে সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ফিরোজা বেগম ও তার লোকজনের বিরুদ্ধে। উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি ১২ নং আশ্রয়ন প্রকল্পের ঘরের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।

স্থানীয়রা জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি গ্রামের বাসিন্দা শহিদুল হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (২৩) পার্শ্ববর্তী আশ্রায়ন প্রকল্পের ১২নং ঘরে বসবাসকারী পাতানো খালা ফিরোজা বেগমের ঘরে সব সময় যাতায়াত করতো। এ সুবাদে খালা ফিরোজা বেগম ইসমাইলকে বিয়েও করায়। বিয়ের কয়েকমাস না যেতেই ইসমাইলের স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় খালা ফিরোজা বেগম ইসমাইলকে বাড়ি থেকে সালিশির কথা বলে ডেকে আনে। পরে তার লাশ উদ্ধার হয়।

নিহতের মা চায়না বেগম জানায়, শুক্রবার সন্ধ্যায় আমার একমাত্র ছেলেকে সালিশির কথা বলে ডেকে আনে ফিরোজা বেগম । পরবর্তী সময় আমার ছেলে রাতে ঘরে ফিরে না আসলে শনিবার সকালে পাতানো খালা ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই । ওরা আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে । আমি এর সঠিক বিচার চাই ।

মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করি। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় এখোনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যাদের ঘরে লাশ পাওয়াগেছে তারা পলাতক রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com