শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে এইচপিভি ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে এইচপিভি ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ:

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পর্যায়ে এইচপিভি ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মুকসুদপুর উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, রবিউল ইসলাম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাপ্তাহিক মধুমতি কণ্ঠ ভারপ্রাপ্ত সম্দপাদক শহীদুল ইসলাম, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই এসকে আজিজ, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com