সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে – কাজী আব্দুস সোবহান

বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে – কাজী আব্দুস সোবহান

নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের  সভাপতি কাজী আব্দুস সোবহান বলেছেন, দেশব্যাপী  বিএনপি ও জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে যেকোনো মূল্য আমাদের প্রতিহত করতে হবে। তিনি সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা  উচ্চ  বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন। তিনি আরো বলেন  আওয়ামী লীগের উন্নয়ন দেখে   বিএনপি ও সমমনা দলগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। তারা দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। তারই প্রতিবাদ ও প্রতিহত করার লক্ষেই আজকের এই সমাবেশ।

আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত জেনেই তারা অগ্নি – সন্ত্রাসী রাজনীতি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তাদের অপরাজনীতি হাসিল করতে দেওয়া হবেনা। যে কোন মূল্যেই এর প্রতিহত করা হবে। সমমনা দলগুলো দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে।

আওয়ামী মৎস্যজীবি লীগের আয়োজনে   শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজুর রহমান।

ইউনিয়ন মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক  আসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, মানবতার ফেরিওয়ালা খ্যাত কাজী আব্দুস সোবহান।

এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্ভিয়া টার্চের সিইও মিসেস শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার। আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ওবায়দুর মাতুব্বর, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি কাজী সুমন, যুগ্ন- সম্পাদক কাজী রাজু, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আনিসসহ জেলা ও উপজেলা মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com