রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী বিশ্বাস দূর্গা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আশরাফুল আলম,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম পাভেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে মুকসুদপুর থানা, মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর আনসার, মুকসুদপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করেন।
মুকসুদপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com