শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯ বছরের শিশু হত্যার অভিযোগ

মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯ বছরের শিশু হত্যার অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নন্দিনী বিশ্বাস (৯) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২১ জানুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা বিজন বিশ্বাস জানান, আমি আর আমার স্ত্রী সকাল ৬টার দিকে অন্যের জমিতে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার ছেলেও স্কুলে গেছে। আমার মেয়ে একলা বাড়িতে ছিলো। আমার ভাগ্নে কৃষ্ণ মন্ডল আমাকে বলে তোমার মেয়ে বৈজনের দোচালা ঘরে শুয়ে আছে। খবর পেয়ে যেয়ে দেখি আমার মেয়ে ওখানে পড়ে আছে। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। আমার মেয়ের গলায় একটি স্বর্ণের চেন ছিলো। তার গলায় ওই স্বর্ণের চেইন পাওয়া যায়নি। তার গলা থেকে চেইন নেয়ার জন্য আমার মেয়েকে হত্যা করেছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে এক শিশুকে হত্যা করা হয়েছে, তার গলায় সোনার চেইন ছিল বলে শিশুর স্বজনরা জানিয়েছেন। তার শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পোষ্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারন বলা যাচ্ছেনা। এই ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com