শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নসিমন চালক নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নসিমন চালক নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্র্যাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নিশাতলা- বলনারায়ন রোডের শিমুলতলা নামক স্থানে খান্দারপাড়া থেকে ছেড়ে আসা ট্র্যাক (ঢাকা মেট্রো-ট- ২০-৫৬১০) বিপরীত দিক আসা নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক রিজাউল ফকির (৩০) নিহত হয়। নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলার নিশাতলা নামক স্থানে ট্র্যাকের চাপায় নসিমন চালক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্র্যাকটি আটক করা হলেও ট্র্যাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com