রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধন করা হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হান ইসলাশ শোভনের সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে- এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে মুকসুদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কেয়া বালার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলার নয়ন পত্রিকার সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম বেলায়েত, সাংবাদিক সরদার মজিবুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, কাজী ওহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে জন্মের শুরু অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। এ জন্য গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে।

জন্মের পরপরই নবজাতককে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাসের পর বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কৈশোরকালীন সময়ে কিশোর-কিশোরীদের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বলেন বক্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com