রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জামানত হারালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুলাল

মুকসুদপুরে জামানত হারালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুলাল

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন দলিল লেখক দুলাল হোসেন।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৩১হাজার ৯৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুলাল হোসেন ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ৪ হাজার ৩শত ৩২ ভোট পান।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রার্থীকে জামানত ফেরত পেতে মোট প্রদত্ত ভোটের ন্যূনতম ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। এই উপজেলায় ভোট পড়েছে ১ লাখ ৩১ হাজার ৯৩১ টি। জামানত ফেরত পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ন্যূনতম ১৬ হাজার ৪ শত ৯১ ভোট পেতে হতো। তালা প্রতীকে দুলাল হোসেন ৪ হাজার ৩৩২ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com