শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি নকল আইসক্রিম তৈরির কারখানায় ও একটি বেকারীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় কমলাপুর গ্রামের নিউ পদ্মা আইসক্রিম কারখানার ২০ হাজার টাকা, নতুন বাজার মেসার্স হাফিজুর আইসক্রিম তৈরির কারখানাকে ১০ হাজার টাকা ও মুকসুদপুর সদর বাজারে মেসার্স রাইসা বেকারীতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিনটি কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

এ বিষয়ে শামীম হাসান বলেন, ‘ নিউ পদ্মা আইসক্রিম’ মেসার্স হাফিজুর আইসক্রীম ও মেসার্স রাইসা বেকারী নামক ওই কারখানায় নকল আইসক্রিম তৈরি হতো। তাদের লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিলো না। ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৭ ধারামতে এসব কারখানা মালিকদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com