শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫

মুকসুদপুরে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা‌কে কেন্দ্র করে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)রাত ৯টার দিকে মুকসুদপুর উপ‌জেলার মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। মারাত্ম আহতাবস্থায় মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com