শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক মেসবাহর কর্মী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক মেসবাহর কর্মী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। স্থানীয় বিএনপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহাজ্জাত মহশিন খিপু বক্তব্য রাখেন।

বিএনপি নেতা হাবিব জান মিয়া ও জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিএনপি মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারন মানুষের স্বাধীনতা কড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্যে দিয়ে সাধারন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জনগনের প্রার্থীকে মনোনয়ন দিবে। এক্ষেত্রে বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিবে এবং আওয়ামী লীগের এ ঘাঁটি থেকে বিএনপি জয়লাভ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com