শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ-সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে, উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সোহরাব হোসেন এর সভাপতিত্বে গণ- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর-শামীম সাইদী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ফরিদপুর জেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. বদরুদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামীক আলোচক অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফরিদপুর জেলা শাখার মো. আবু হারিচ মোল্যা।

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান বক্তা বলেন, এদেশের মাটিতেই প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি শামীম সাইদী আরো বলেন আগামী নির্বাচনে কোরআনের আইনে পরিচালিত দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনার অনুরোধ জানাচ্ছি।
গণ- সমাবেশে হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com