শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
শিল্প উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্প উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ইউকস সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসকল প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্প উপদেষ্টা মহোদয়ের সহায়তা কামনা করেন। তিনি আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ কে সম্পৃক্ত করা যায়।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।
এসময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com