শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সেচ্ছাসেবকদল নেতার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সেচ্ছাসেবকদল নেতার

ফরিদপুর ( ভাংগা) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শাওন বেপারী (১৯) নামের এক সেচ্ছাসেবকদল নেতার।

মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া ফ্লাইওভারে এ সড়ক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত শাওন ব্যাপারী পৌরসভার হাসামদিয়া গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে। সে ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের কর্মী ছিলেন।

ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সজীব মাতুব্বর জানায়, নিহত শাওন ব্যাপারী তাদের সংগঠনের নেতা হিসেবে রাজনিতীর সঙ্গে জড়িত ছিলো। তাঁর বিদেশে যাওয়ার কথা ছিলো। শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক নোমান শিকদার জানান, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল যোগে মালীগ্রামের যাওয়ার সময় পথিমধ্যে হাসামদিয়া ফ্লাইওভারে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায় মোটরসাইকেলটি।

এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মোটরসাইকেলটি প্রায় ১২০ কিলোমিটার গতিতে যাচ্ছিলো। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com