রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন এফ এম মাহাবুব সুলতান

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন এফ এম মাহাবুব সুলতান

গোপালগঞ্জ ( কোটালীপাড়া) সংবাদদাতা : আবুল কালাম আজাদ মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান হিসেবে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন। কোটালীপাড়া উপজেলা পেস ক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতান।

(১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদৌলা চৌধুরী। সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপার প্রয়াত এফ,এম, সুলতান ঠিকাদারের ছেলে। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে।

আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। এছাড়া, সাংবাদিকতা শুধু পেশা নয়, দেশ ও জাতি গঠনে দায়িত্ব মনে করি।

পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায় বলেও জানান তিনি।

উল্লেখ্য- বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর আয়োজন করে৷

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com